বন্ধ ঘরের ভেতর থেকে উদ্ধার দম্পতির দেহ

সালকিয়ায় বন্ধ ঘরের ভেতর থেকে উদ্ধার দম্পতির দেহ। রহস্য মৃত্যুর খবরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটে মালিপাঁচঘড়া থানার অন্তর্গত সালকিয়া ধর্মতলা লেনে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

সালকিয়া ধর্মতলা লেনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় এক দম্পতির দেহ। পুলিশ সূত্রে খবর,মৃতদের নাম বিজয় কুমার সাউ বছর ৩৯ এর ও দীপিকা সাউ বছর ৩০ এর। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে প্রতিবেশীরা তাদের বাড়ির দরজায় কড়া নাড়লে ভেতর থেকে কোনো সাড়া শব্দ মেলেনি। তখন জানালা দিয়ে উঁকি মারলে দেখেন দম্পতির ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মালিপাঁচঘড়া থানায়। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। মৃত দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় বছর দশেক আগে লোহার ব্যবসায়ী বিজয় বিয়ে করেন। দীপিকাও বেসরকারি সংস্থায় কাজ করতেন। তাদের ৯ বছরের একটি মেয়েও আছে। গতকাল মেয়েকে ওই দম্পতি তার মামার বাড়িতে রেখে আসেন। রাতে স্বামী স্ত্রী দুজনেই বাড়িতে ছিলেন। তারপরেই এই ঘটনা। তবে ঠিক কি কারনে এই মৃত্যু তা স্পষ্ট জানা না গেলেও, আত্মীয়রা জানিয়েছেন ইদানিং বিজয়ের ব্যবসা ভালো চলছিল না। সেই কারণে বাজার থেকে মোটা টাকা দেনা করেন। কিন্তু সেই দেনার টাকা শোধ করার চেষ্টা করলেও ব্যবসায় মন্দার কারণে তিনি তা শোধ করতে পারছিলেন না। প্রায়ই পাওনাদারেরা তার বাড়িতে আসতেন। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান এটি আত্মহত্যার ঘটনা। তবে কোন সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube