জলঙ্গিতে আগ্নেয়াস্ত্র সহ গ্ৰেফতার এক । গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার মধ্যরাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানা পুলিশ , জলঙ্গির সাহেবরামপুর বাজার এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে এক ব্যাক্তিকে আটক করলে তার কাছ থেকে উদ্ধার হয় দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র।
তারপরেই তাকে যথাযথ নিয়মে গ্রেফতার করে জলঙ্গি থানার পুলিশ । ধৃত ওই ব্যক্তির নাম বাহাদুর মোল্লা বাড়ি ডোমকলের কুপিলা এলাকায় বলে জানাযায়। শীতের রাতে কুয়াশার অন্ধকারে ওই আগ্নেয়াস্ত্র নিয়ে কেন ঘোরাঘুরি করছিল ইতিমধ্যেই তার তদন্তে নেমেছে পুলিশ। ধৃতকে শুক্রবার বহরমপুরে জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

