মেয়ের বিয়ের উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল রায় পরিবার। বনগাঁয় এই প্রথম কোন বিয়ে বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন হল ।
উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মেয়ের বিয়ে উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল রায় পরিবার। আগামীকাল শুক্রবার রায় পরিবারের বড় মেয়ে সঞ্চয়িতা রায়ের সঙ্গে বনগাঁর পলতার বাসিন্দা অঞ্জয় আইচের বিয়ে। এই বিয়ের অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল রায় পরিবার।
সঞ্চয়িতা জানান, “কয়েক বছর আগে বাইক দুর্ঘটনায় দাদার মৃত্যু হয়, সেই সময় রক্ত পেতে অসুবিধা হয়েছিল।” তারপর এক আত্মীয়ের অস্ত্রোপচারের জন্য রক্ত জোগাড় করতে ঝক্কি পোহাতে হয়েছিল রায় পরিবারকে। তার পর বহুবার নিজে রক্ত দান করেছিলেন সঞ্চয়িতা। বছর তিনেক আগে মা-মেয়ে ঠিক করেন নিজের বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন করবেন তাঁরা । সেই মতো বিয়ের আগের দিন বিয়ে বাড়িতে রক্তদান শিবিরের অয়োজন করে রায় পরিবার।
বিয়ের মেহেন্দিতে রাঙানো হাত রক্তদানের জন্য বাড়িয়ে দিল সঞ্চয়িতা রায়, পাশাপাশি দুটি বেডে বর ও কনে একই সাথে করল রক্তদান। সঞ্চয়িতা রায়ের এমন ভাবনার প্রশংসা করছেন সকলে, তার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে বনগাঁ ব্লাডব্যাঙ্ক। এই বিষয়ে বনগাঁ ব্লাড ব্যাংকের ইনচার্জ ডা: গোপাল পোদ্দার বলেন, বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে, কিন্তু বিয়ে বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন এই প্রথম। আমরা অনেকদিন ধরেই বিয়ে বাড়িতে রক্তদান শিবির যাতে করা যায় সেই প্রচেষ্টা করছিলাম। সঞ্চয়িতার উদ্যোগে সেই প্রচেষ্টা সফল হল। এভাবে যদি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করা যায় তাহলে বিভিন্ন সময় যে রক্ত সঙ্কট দেখা যায় সেই সঙ্কট মেটানো যাবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

