রায়গঞ্জে গুলি করে সরকারি কর্মচারী হত্যার ঘটনায় শুরু রাজনৈতিক তরজা । বুধবার সন্ধ্যাতে শহরের ৫ নম্বর ওয়ার্ডের তুলসীপাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দীনেশ সাহা নামে স্থানীয় বাসিন্দা এক ব্যাক্তির। মোটর বাইকে চেপে এসে দুস্কৃতিরা ওই ব্যাক্তিকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে খবর। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যাক্তি। তারপর রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষনা করা হয়।
এভাবে প্রকাশ্যে পাড়ার গলিতে ঢুকে গুলি চালিয়ে খুন? আগ্নেয়াস্ত্রধারী দুস্কৃতিদের আনাগোনা ক্রমেই বেড়ে চলেছে শহরে, তাহলে পুলিশের নাকা চেকিং এ কেনো ধরা পড়ছে না অবৈধ আগ্নেয়াস্ত্র? প্রশ্ন উঠছে শহর জুড়ে বসানো সিসিটিভি ক্যামেরার ভুমিকা নিয়েও।
ইতিমধ্যেই কংগ্রেস ও বিজেপি পুলিশের বিরুদ্ধে সুড় চড়িয়ে মানুষের নিরাপত্তা ব্যবস্থা দিতে অক্ষম পুলিশ বলে দাবী করেছে। অন্যদিকে সংসদে হামলার প্রসঙ্গ টেনে এনে কেন্দ্রের নিরাপত্তা নিয়ে পালটা বিজেপির বিরুদ্ধে সুড় চড়িয়েছে তৃণমূল কংগ্রেস।
তবে চলতি মাসেই পরপর রায়গঞ্জ পুলিশ জেলায় ঘটে চলা গুলিতে খুনের ঘটনায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে সড়ব হয়েছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বারবার রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও লাগাম টানা যাচ্ছে না অবৈধ আগ্নেয়াস্ত্রএর বাড়বাড়ন্তে? এখন সেটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে পুলিশ প্রশাসনের সামনে। তবে মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে তদন্তে পুলিশ। যদিও এখনো পর্যন্ত রায়গঞ্জ পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলেই পুলিশ সূত্রে জানা গেছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

