আগামী ২৪শে ডিসেম্বর ব্রিগেডের ময়দানে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে বয়স নির্বিশেষে শহর কলকাতায় বাড়ছে গীতা বিক্রি। গোরক্ষপুর গীতা প্রেসের কলেজ স্ট্রিট শাখার হিসেব অনুযায়ী গত এক মাসে কলকাতা শাখা থেকে বাংলা গীতা বিক্রি হয়েছে প্রায় ষাট হাজার অন্যদিকে হিন্দি গীতা বিক্রি হয়েছে চল্লিশ হাজারের বেশি। বিক্রেতা এবং স্টোর ম্যানেজারের হিসেব অনুযায়ী যা অন্যান্য সময়ের তুলনায় প্রায় তিনগুণ বেশি ।
গোরক্ষপুর গীতা প্রেসের কলকাতার শাখার ম্যানেজার আনন্দ লরিয়া জানাচ্ছেন মানুষের মধ্যে বেড়েছে গীতা পাঠের চাহিদা সঙ্গে বিক্রি বেড়েছে প্রায় তিন গুণ । যার অন্যতম কারণ হিসেবে তারা লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানকেই মনে করছেন। আসছে ভিন রাজ্য ও দেশ থেকে গীতার অর্ডার।
আরও এক বিক্রেতা জানান জীবন দর্শন বুঝতে আগে বয়স্কদের মধ্যে দেখা যেত গীতা পড়ার চাহিদা যা এখন বয়স নির্বিশেষে বেড়েছে অনেকখানি। আমজনতার মধ্যে গীতা পাঠের কারণেই যেমন বিক্রি বেড়েছে সঙ্গে গীতা প্রেসে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের জন্য মিলছে ছোটো বড়ো মিলিয়ে কয়েক হাজার গীতার অর্ডার।
শুধুমাত্র তাই নয় কলেজ স্ট্রিটে ইতি উতি দেখা মিলছে গীতা বিক্রেতার, হচ্ছে বিক্রিও। রাজনীতি ভুলে হিন্দু ধর্মের অনুরাগীরা মন দিয়েছেন গীতা পাঠে। এতেই গৃতাহুতির কাজ করেছে বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু পরিষদ এর শাখা সংগঠন গুলির লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

