হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরের বাইরে সিসিটিভিতে আপত্তি আদালতের। বিকল্প ব্যবস্থায় সন্ধান দিল আদালত। ইডিকে সিদ্ধান্ত গ্রহণের জন্য শুক্রবার পর্যন্ত সময় দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
সিসিটিভির পরিবর্তে CISF বা CRPF নিযুক্ত করার ভাবনা আদালতের। কারা আসা যাওয়া করছেন তার ওপর নজর রাখতে রেজিষ্টার চালু করার ভাবনা আদালতের। আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ইডির।
জ্যোতিপ্রিয় মল্লিকের মেডিক্যাল রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ ইডির। নিম্ন আদালতের নির্দেশ হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরের বাইরে বসানো হয় সিসিটিভি। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন জ্যোতিপ্রিয় মল্লিক। সিসিটিভি বসানোর যৌক্তিকতা এই মুহূর্তে নেই বলে মনে করছে আদালত।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

