ক্রিকেটের জগতে বহু রেকর্ড তৈরি করেছেন তিন ।এর বাইরেও জনপ্রিয়তার দিক থেকে নতুন রেকর্ড গড়লেন বিরাট ।এমনটাই জানিয়েছে গুগল , ২৫ বছরের সার্চ তালিকায় শীর্ষে বিরাট কোহলি ।এই সময়েই সচীন, ধোনি, রোহিতের মতো ক্রিকেটাররাও খেলেছেন ।কিন্তু তাঁদের ঘিরে এত আগ্রহ দেখা যায়নি দর্শকদের মধ্যে ।গুগলের ইতিহাসে বিরাটই হলেন সর্বাধিক বেশি সার্চ করা তারকা।
১৯৯৮ সালে পথ চলা শুরু করে গুগল , আজ মানুষের কাছে অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে এই সার্চ ইঞ্জিন ।২৫ বছরের ইতিহাসে কোন ঘটনা এবং কাকে বেশি সার্চ করা হয়েছে এই নিয়ে হিসাব কষতে বসেছিল গুগল ।গুগাল এর ইতিহাসে যে ক্রিকেটারকে সব থেকে বেশি খুঁজছে মানুষ, তাঁর নাম বিরাট কোহলি ।
সব ধরণের ক্রীড়া মিলিয়ে এক নাম্বারে রয়েছেন কোহলির নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ।পর্তুগীজ তারকা পিছনে ফেলে দিয়েছেন বিশ্বকাপ জয়ী লিয়োনেল মেসি কে ।গুগল তাঁর ২৫ বছর পূর্তি উপলক্ষে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন । সেখানে ফুটে উঠেছে বিরাট, রোনাল্ডো ছবি । রজার ফেডেরার, রফায়েল নাদাল , উইসেন বোল্ট, তাঁদের ছাপিয়ে একসঙ্গে রোনাল্ডো , বিরাটকে দেখে খুশি ক্রীড়াপ্রেমিরা । সোশ্যাল মিডিয়াতে উচ্ছ্বসিত বিরাটপ্রেমিরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

