আমাদের দেশে প্রায় প্রতিবছরই বহু সংখ্যক মহিলা অ্যাসিড আক্রান্ত হয়ে থাকেন।সেই উদ্দেশেই রাজ্য সরকারকে রাজ্যের অ্যাসিড আক্রান্ত মহিলাদের পেনশন দেওয়ার প্রকল্প তৈরি করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রাথমিক প্রকল্প তৈরি করতে হবে বলে আদালত সূত্রের খবর। এই ব্যাপারে আক্রান্তদের পেনশন দেওয়ার জন্য রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে হাইকোর্ট। সূত্রের খবর, বিচারপতি–সব্যসাচী ভট্টাচার্য এই পেনশেনের নির্দেশ দেন এবং তিনি এও বলেন যে অ্যাসিড আক্রান্তদের আদেও কোনও কর্মসংস্থান হবে কিনা তার কোন নিশ্চিয়তা নেই। একই সঙ্গে অ্যাসিড- আক্রান্ত তরুণীকে ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার যে নির্দেশ কয়েক মাস আগে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল, তা কার্যকরী করতেও নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট।
কেন্দ্রীয় সরকার ও সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে দেশে অ্যাসিড আক্রান্তদের ক্ষতিপুরণ দেওয়ার ব্যাপারে । এই গাইডলাইন রাজ্য না মানায় বহুদিন ধরে মামলা চলছে। আক্রান্তদের কর্মসংস্থানেরও কোনও ব্যবস্থা নেই। আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় ও সুপ্রিম নস্কর মামলাকারীর পক্ষে দৃষ্টি আকর্ষণ করেন আদালতের। তাঁদের বক্তব্য, অ্যাসিড হামলার পরে চিকিৎসা এবং অপারেশনের খরচ রয়েছে। সে-সবের পরেও অ্যাসিড নির্যাতিতাদের কোথাও চাকরি দেওয়া হয় না। এমনও খবর শোনা যায় যারা আগে চাকরি করতেন, কিন্তু হামলার পরে চাকরি চলে গিয়েছে। এমন অবস্থায় তাঁদের পেনশনের জন্যে রাজ্যকে প্রকল্প তৈরির নির্দেশ দিতে হাইকোর্টের কাছে আবেদন করেন তাঁরা। সদ্য প্রকাশিত ‘ইন ইন্ডিয়া’ রিপোর্টে দেখা যাচ্ছে, অ্যাসিড-হামলায় প্রথম স্থানেই রয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

