বাইক চালিয়েই লাভের মুখ দেখছেন বহু মধ্যবিত্ত

তৃতীয় বিশ্বের দেশ ভারতে মধ্যবিত্তের সংখ্যায়ই বেশি। তাই মধ্যবিত্ত এই দেশে মানুষ তাঁদের জীবিকা নির্বাহের জন্য বহু পথই বেছে নেন । বর্তমান সময়ে একাংশ মানুষ রোজগারের পথ হিসাবে বেছে নিচ্ছে অ্যাপের অধীনে বাইক চালানকেই । বছর দুয়েক আগে করোনার জেরে চাকরি হারিয়েছেন বহু মানুষ । এই চাকরি হারানো মানুষ যাদের কাছে বাইক রয়েছে তাঁদের একাংশ অ্যাপ ক্যাব চালকের পথ বেছে নিয়েছেন।

অ্যাপ বাইক সংস্থায় রেজিস্ট্রেশন করে প্রতিমাসে সংসার চালানোর খরচ তাঁদের এমনি উঠে আসছে বলে জানান। পরিবহন দফতর সূত্রে খবর, অনেকে চাকরি ছেড়েও এই পেশায় প্রবেশ করেছেন রোজগারের উদ্দেশে । তাঁদের একাংশের মত অন্য পেশার তুলনায় এই পেশায় কাজের চাপ কম এবং রোজগারও ভাল ।

পরিসংখ্যানের তথ্য অনুযায়ী এই মুহূর্তে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে প্রায় ৩০ হাজার মানুষ এই অ্যাপ বাইককে পেশা হিসাবে বেছে নিয়েছেন।গত বছরের জানুয়ারি মাসে সংখ্যাটা ছিল মোটামুটি ১৩ হাজারের আশেপাশে।

কলকাতার লেকটাউন এর এক বাসিন্দা বলেন তিনি এক বন্ধুর পরামর্শে এই অ্যাপ বাইককে পেশা হিসাবে বেছে নেন।তিনি আরও জানান যে তিনি দিনে ৬-৮ ঘণ্টা বাইক চালিয়ে প্রায় ২০-২৫ হাজার টাকা মাসিক রোজগার করেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube