ওড়িশায় দেখা মিলল বিরল প্রজাতির

নিউজটাইম ওয়েবডেস্ক : ওড়িশার হুইলার আইল্যান্ডে মিসাইল টেস্টিং বন্ধ রাখল ডিআরডিও (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)। কারণ বহুদিন বাদে দেখা যাচ্ছে বিপন্ন প্রাণী অলিভ রিডলে কচ্ছপ । মূলত ফেব্রুয়ারি ও মার্চ মাসে গহিরমঠ স্যাংচুয়ারিতে ডিম পাড়তে আসে অলিভ রিডলে কচ্ছপ। ওই এলাকার কাছেই, ভদ্রকের হুইলার আইল্যান্ড (নতুন নাম এপিজে আব্দুল কালাম আইল্যান্ড) হল ডিআরডিও-র অন্যতম মিসাইল টেস্টিং রেঞ্জ। সম্প্রতি ওডিশা সরকারের থেকে ডিআরডিও-র কাছে আর্জি জানানো হয়, ফেব্রুয়ারি-মার্চে সেখানে মিসাইল টেস্ট করা হলে তা কচ্ছপের জন্য ক্ষতিকর হবে। তার পরমুহুর্তে ডিআরডিও জানায়, কচ্ছপের ডিম পাড়ার জন্য তারা ওখানে কোনও মিসাইল টেস্ট করবে না।

ওড়িশায় ডিআরডিও-র দুটি মিসাইল টেস্টিং রেঞ্জ রয়েছে। একটি ভদ্রকে, অন্যটি বালাসোরের চাঁদিপুরে। এই সময় প্রতিবছরই কয়েক লক্ষ অলিভ রিডলে কচ্ছপ প্রজননের জন্য ওড়িশার একাধিক সমুদ্র সৈকতে হাজির হয়। এর মধ্যে যেগুলো উল্লেখ্য সেগুলি হলো কেন্দ্রাপাড়ার গহিরমঠ বিচ ,গঞ্জামের রুশিকুল্যাও রয়েছে, পুরীর দেবী নদীর মোহনা। মূলত জানুয়ারি মাসে রিডলে কচ্ছপের প্রজননের সময়। গত বছরই রুশিকুল্যায় প্রায় সাড়ে ৬ লক্ষ অলিভ রিডলে কচ্ছপ ডিম পেড়েছিল। গহিরমঠে এসেছিল ৫ লক্ষেরও বেশি কচ্ছপ। যাতে কোনও ভাবে কচ্ছপদের বিরক্ত করা না হয়, তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী রাখে ওডিশা সরকার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube