প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল ইডি

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট জমা দিল ইডি। মুখ বন্ধ খামে আদালতে জমা পড়ল রিপোর্ট। ইডি জানায়, “এখনও পর্যন্ত আমরা যা যা তদন্ত করেছি তার রিপোর্ট জমা দিলাম। আদালতের প্রশ্নের উত্তরও দিয়েছি। তবে হাইকোর্টে অন্য বেঞ্চের নির্দেশ আছে প্রকাশ্যে আনা যাবে না তদন্তের তথ্য তাই ওপেন কোর্টে বিষয়টি বলা সম্ভব না ।” রিপোর্ট খতিয়ে দেখবেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ২০শে ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি ।

গত ১২ ই ডিসেম্বর শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেছিলেন, লিপ্স অ্যান্ড বাউন্স এর সম্পত্তির বৃদ্ধির কারণ ২০১৪ সালের পরে সেই সম্পত্তি বৃদ্ধির খোঁজ করেছি কী ইডি ? নিয়োগ দুর্নীতি ও একই সময় তাই এই দুটির মধ্যে কোনো সম্পর্ক আছে কি না?” পাশাপাশি তদন্তের অগ্রগতির রিপোর্ট আজ জমা দিলো ইডি।

“অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কী?” গত ১২ ডিসেম্বর শুনানিতে প্রশ্ন করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। “এত (৫৫০০ ) পাতার নথিতে কী আছে, সম্পত্তির পরিমাণ কত?” এই সব খতিয়ে দেখার কথা বলেছিলেন তিনি। বিচারপতির অমৃতা সিনহা প্রশ্ন ছিল, “২০১৪ সাল থেকে সম্পত্তি এত বাড়ল কীভাবে? ইডিকে প্রশ্ন করেছিল কলকাতা হাই কোর্ট।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube