ব্যডমিন্টন কোর্টে র‍্যাকেট হাতে শাড়ি পড়েই খেলায় মজলেন দুই মহিলা বিধায়ক

নিউজটাইম ওয়েবডেস্ক : শীতের রাতে শাড়ি পড়েই র‍্যাকেট হাতে ব্যাডমিন্টন কোর্টে নামলেন সোনারপুরের দুই বিধায়ক। সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র এবং সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম, এই দুজনকেই বুধবার সন্ধ্যায় দেখা গেল র‍্যাকেট হাতে ব্যাডমিন্টন খেলতে। শাড়ি পড়ে দুজনেই খেললেন পেশাদার খেলোয়াড়দের মত।

বিধানসভায় স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক সেরে দুজনেই বুধবার সন্ধ্যায় আসেন দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভায়। চেয়ারম্যান পল্লব কান্তি দাসের সঙ্গে মিটিং সেরে রাতে বের হওয়ার সময় কয়েকজন যুবককে র‍্যাকেট হাতে খেলতে দেখে তাঁরাও দু’জনেই নেমে পড়েন মাঠে। বেশ কিছু সময় দুজনে খেলেন। তারপর তাঁদের সঙ্গে খেলায় যোগ দেন রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব কান্তি দাস ও পৌর পারিষদ সদস্য নজরুল আলি মন্ডল। খেলা শেষে দুজনেই জানান খুব ভালো লেগেছে র‍্যাকেট হাতে কোর্টে নামতে পেরে। অন্যদিকে শাড়ি পড়ে দুই মহিলা বিধায়ক ব্যাডমিন্টন খেলছেন তা দেখতে ভিড় জমিয়েছিলেন আশপাশের অনেকেই।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube