খড়গ্রামের রতনপুরে ব্রীজের নীচে থেকে তাজা বোমা উদ্ধার । ফের তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদে। বৃহস্পতিবার সকালে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। খড়গ্রাম থানার অন্তর্গত মাড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীনে রতনপুর ঢোকার আগে ব্রীজের নীচে থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ।
প্রায় ১০টি তাজা বোমা আছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। কে বা কারা এই বোমা রেখেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বোমা নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়ার্ড প্রতিনিধি দল কে খবর দেওয়া হয়েছে বোমা নিষ্ক্রিয় করার জন্য। ব্রীজের নীচে থেকে বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার সকালে এলাকায়।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

