বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার পুলিশের দ্বিতীয় অভিযোগের বিরোধিতা মামলায় তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত । আগামী ১৭ই জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে । আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত মামলাকারী বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে গ্রেফতার করতে পারবে না পুলিশ নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর । আগামী ১০ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।
মামলকারী আইনজীবী রাজদীপ মজুমদার বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার দ্বিতীয় অভিযোগ করা হয়ছে। ওই দিন তিনটি ঘটনা ঘটেছে। এই মামলা দ্বিতীয় অভিযোগ নিয়ে।এই মামলার কারণ বিজেপি বিধায়করা কাঁসর এবং ঘণ্টা বাজাচ্ছিল। ঠিক তখনই জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে শাসক দল । সূর্য ডোবার সময় কাঁসর ঘণ্টা বাজাচ্ছিলেন বিজেপি বিধায়করা ।
সরকারি আইনজীবী রুদ্রদীপ্ত সরকার বলেছেন, “বিধানসভা তো পুজোর স্থান নয়। ওখানে সাংবিধানিক কাজ হয়। জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে সেটা অমান্য করে কাঁসর – ঘণ্টা বাজাচ্ছিল বিজেপি বিধায়করা। তাই অভিযোগ দায়ের হয়ছে।” এই মামলায় তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে এই আদালত তাই এই মামলায় ও অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

