২রা ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজত জ্যোতিপ্রিয়র

নিউজটাইম ওয়েবডেস্ক : রেশন বন্টন দুর্নীতি মামলায় ২ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজত জ্যোতিপ্রিয়র । রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের জেল হেফাজতের মেয়াদ শেষে বৃহস্পতিবার তাঁকে নগর দায়রা আদালতে পেশ করার কথা ছিল । কিন্তু তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকায় তিনি নগর দায়রা আদালতে উপস্থিত হতে পারেননি ।

আদালতে শুনানি পর্বে বিচারক জ্যোতিপ্রিয় মল্লিকের জেল হেফাজতের মেয়াদ বাড়ালেন , আগামী ২রা ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ নগর দায়রা আদালতের , এবং প্রেসিডেন্সি জলের তরফে জ্যোতিপ্রিয় মল্লিকের মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয় আদালতে ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube