সদ্য বহিষ্কৃত মহুয়া মৈত্রকে বাংলো খালি করার নির্দেশ

।। স্বর্ণালী মান্না ।।

সংসদ থেকে সদ্য বহিষ্কৃত হয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র । সাংসদ পদ খারিজ হতেই বুধবার তাঁকে বাংলো খালি করার নির্দেশ দিল লোকসভার সচিবালয় । সাংসদ না থাকার দরুন তাঁকে ৯বি টেলিগ্রাফ লেনের সাংসদ বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে ।

টাকার বিনিময় প্রশ্ন করা নিয়ে ইতিমধ্যে তোলপাড় হয়ে যায় রাজনৈতিক মহল । সম্প্রতি মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করে এথিক্স কমিটি সংসদে নিজের রিপোর্ট জমা করেছিল । সেই রিপোর্ট সংসদে পেশ করার পর তৃণমূল নেত্রীর সাংসদ পদ খারিজ করা হয় । এমনকি লক্সভাতেও সেই প্রস্তাব পাশ হয়ে যায় ।

এরপরই লোকসভার সচিবালয় থেকে তাঁকে নোটিস পাঠানো হয় । যেহেতু তিনি আর সাংসদ নন, নোটিসে তাঁকে আগামী এক মাসের মধ্যে সাংসদের বাংলোটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube