ধান বিক্রির টাকা নিয়ে চাঞ্চল্যকর দাবি ইডির চার্জশিটে

ধান বিক্রির টাকা শুধু বাকিবুরের শ্যালকের অ্যাকাউন্টেই নয় বাকিবুরের জোড়া দুই স্ত্রীয়ের অ্যাকাউন্টেও গেছে এই টাকা, চার্জশিটে দাবি ইডির ।

ধান বিক্রি নিয়ে চাঞ্চল্যকর বয়ান বাকিবুর রহমানের এক স্ত্রী অনামিকা বিশ্বাস ও শ্যালক অভিষেক বিশ্বাসের। সেই বয়ানের ওপর নির্ভর করেই চার্জশিটে বাকিবুরের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ-এর অভিযোগ এনেছে ইডি। ধান বিক্রির নামে সরকারি টাকা ঢুকেছিল বাকিবুরের দুই স্ত্রী অনামিকা বিশ্বাস ও হালিমা বেগমের অ্যাকাউন্টে। চার্জশিট ইডির দাবি, দুই স্ত্রীকে কৃষক দেখিয়ে সরকারি ধান ক্রয়কেন্দ্র থেকে টাকা তুলেছেন বাকিবুর রহমান।

চার্জশিটে উল্লেখ রয়েছে অনামিকা বিশ্বাসের নামে থাকা একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের অ্যাকাউন্টে এসেছিল প্রায় চার কোটির বেশি টাকা।

এই টাকা কী ধান বিক্রির টাকা..!! ১১ অক্টোবর ২০২৩ সালে অনামিকার বয়ান রেকর্ডের সময় তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। সবটাই বাকিবুর জানতেন বলে ইডিকে বয়ান অনামিকার।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube