ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা । এবার ভুয়া নিয়োগ পত্র দিয়ে ৩২ হাজার ৬৩৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল । অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক যুবক । ধৃত যুবক বিতন বিশ্বাস হালিশহরের বাসিন্দা বলে জানা যাচ্ছে । তাঁকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ।
পুলিশ সূত্রে খবর শুকদেব সি নামে এক যুবক বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ করেন চলতি বছরের ১৭ মার্চ তাঁর কাছে একটি ফোন আসে । সেই ব্যক্তি তাঁকে একটি ব্যাঙ্কে (IDFC FIRST BANK ) চাকরি দেওয়ার অফার করে । এর পর ওই ব্যক্তি তার বিশ্বাস অর্জন করে সৌভিক দাস ও সায়ন গাঙ্গুলি নামে দু’জনের সাথে যোগাযোগ করতে বলে । তাঁর দাবি অনুযায়ী জানা গিয়েছে, এরা দু’জনে তাঁকে অফার লেটার দেন । তবে তার পরিবর্তে ৩২৬৩৯ টাকা হাতিয়ে নেয় প্রতারিত ব্যক্তির কাছ থেকে ।
সেই অফার লেটারটি যখন তাঁদের দেওয়া ঠিকানায় জমা করা হয় তখন তিনি জানতে পারেন এই তিন ব্যক্তিই ভুয়ো এবং অফার লেটারটিও জালি । তখন তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন । এর পরই তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হালিশহরে তল্লাশি চালিয়ে অভিযুক্ত যুবক বিতন বিশ্বাসকে গ্রেফতার করা হয় । আজ বিধান নগর মহকুমা আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রে আর কারা জড়িত রয়েছে সেই তদন্ত করবে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

