দীর্ঘ এক সপ্তাহের টানটান উত্তেজনা শেষ হল ।মঙ্গলবার ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি ঘটলো। সন্ধ্যায় রবীন্দ্রসদন চত্বর ছিল লোকে লোকারণ্য। সিনেমাপ্রেমী থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাতা সকলেই অপেক্ষা করছিলেন ফলাফলের। সবার মনে একটাই প্রশ্ন, কাদের হাতে উঠবে গোল্ডেন রয়্যাল বেঙ্গল ট্রফি।
অনুষ্ঠানে মঞ্চে বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিত লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, গৌতম ঘোষ, ধৃতিমান চট্টোপাধ্যায়, চপল ভাদুড়ী, মমতা শঙ্কর, রাজ চক্রবর্তী। বলিউডের বিশিষ্ট পরিচালক সুধীর মিশ্র এবং অভিনেত্রী অদিতি রাও হায়দরি উপস্থিত ছিলেন।মঙ্গলবার দুপুরে নন্দন চত্বরে এসেছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং মুনমুন সেন।সূত্রের খবর, শর্মিলা ঠাকুর শিশির মঞ্চে তাঁর অভিনীত ‘আউটহাউস’ ছবিটি দেখেন। অপর দিকে মুনমুন সেন ঘুরে দেখেন মৃণাল সেন নামাঙ্কিত প্রদর্শনী ।
অন্যদিকে এই মুহূর্তে লাগাতার যুদ্ধে বিপর্যস্ত ইজরায়েল। এইবারের ‘ইনোভেশন ইন মুভিং ইমেজেস’ বিভাগে ‘চিলড্রেন অফ নোবডি’ ছবিটি পেল সেরার মুকুট। ছবিটির পরিচালক ছিলেন এরেজ তাদমোর । এই বিভাগে সেরা পরিচালক হিসেবে ঘোষণা করা হয়েছে ভেনেজুয়েলার পরিচালক কার্লোস ড্যানিয়েল মালায়কে। এই বিভাগে একমাত্র বাংলা ছবি ‘চালচিত্র এখন’ পেয়েছে বিশেষ জুরি পুরস্কার। ২৯তম চলচ্চিত্র উৎসবে বাংলা প্যানোরামায় সেরা ছবি নির্বাচিত হয়েছে রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি পরিচালিত ছবি ‘মন পতঙ্গ’। এই বিভাগে জুরি পুরস্কার পেয়েছে ‘অসম্পূর্ণ’ ছবিটি। এই বছর নেটপ্যাক বিভাগে সেরা ছবি হিসেবে পুরস্কার জিতে নিয়েছে মায়ানমারের ছবি ‘ব্রোকেন ড্রিমস’। মরশুমে ভারতীয় ভাষার ছবির বিভাগে ছিল তিনটি পুরস্কার। হীরালাল সেন নামাঙ্কিত সেরা ছবি ঘোষিত হয়েছে ‘গোড়াই পাখরি’। অপরদিকে, ‘অভনি কি কিসমত’ ছবিটির জন্য সেরা পরিচালক সম্মান পেলেন শনেট অ্যান্থনি ব্যারেটো। একই বিভাগে হাওবাম পবন কুমার পরিচালিত মণিপুরি ছবি ‘জোসেফস সন’ জিতে নিল বিশেষ জুরি পুরস্কার । উৎসবে সেরা তথ্যচিত্র হিসেবে ঘোষণা করা হয় ‘চ্যালেঞ্জ’-এর নাম। সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবি নির্বাচিত হয়েছে ‘লাস্ট রিহার্সাল’ ছবিটি।
চলতি মরশুমে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে তা দর্শকদের কথায় উঠে আসে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

