দক্ষিণবঙ্গে অবশেষে বইছে উত্তুরে হাওয়া । ভোরে কুয়াশা ও পরে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। কলকাতায় ১৫ ডিগ্রির ঘরে পারদ । জেলায় জেলায় শীতের স্পেল শুরু। ১২ ডিগ্রির নীচে পশ্চিমের জেলার তাপমাত্রা থাকবে। শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতায় আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩৯ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৪ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের এও পূর্বাভাস, কলকাতায় আগামী কয়েকদিনের মধ্যেই ১৪-য় নামতে পারে পারদ এবং পশ্চিমাঞ্চলের জেলায় ১০-এর ডিগ্রি ছুঁতে পারে পারদ। এই সপ্তাহে আগামী আরও ৫ দিন শীতের এই স্পেল চলবে। এবং এই মুহূর্তে কোনো সিস্টেম না থাকায় উত্তরে হাওয়াও অবাধে প্রবেশ করবে বাংলায়, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শীতের এই স্পেলের প্রথম দিনেই পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে তাপমাত্রার পারদ নামল-
•পুরুলিয়া ১১.১
•বাঁকুড়া ১১.৬
•ঝাড়গ্রাম ১১.০
•পশ্চিম বর্ধমানের
•আসানসোল ১২.৭
•পানাগড় ১২.১ বীরভূমের শান্তিনিকেতন ১১.৪
আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিনে উত্তর ভারত, মধ্য ভারত ও পূর্ব ও পশ্চিম ভারতে তাপমাত্রা আরও কমবে। বুধবার উত্তরবঙ্গের পাঁচ জেলাতেয় বৃষ্টির সম্ভাবনা । সকালে কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। আজ, মঙ্গলবার ও আগামীকাল বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ। পাশাপাশি দার্জিলিংয়ের উঁচু এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

