টাকী পৌরসভায় দুর্নীতির অভিযোগ! থানায় দায়ের করা হল অভিযোগ

টাকী পৌরসভায় দুর্নীতির অভিযোগ তুলে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করা হল । পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ ১২ জন কাউন্সিলর এদিন দুর্নীতির অভিযোগ দায়ের করেন । তাই নিয়েই বুধবার শোরগোল পড়ে যায় টাকি পৌরসভায় ।

স্কুলের বাচ্চাদের পোশাক তৈরির সরকারি টাকা তছরূপের অভিযোগ ওঠে টাকি পৌরসভায় । শুধু তাই নয়, সাথে সেলফ হেল্প গ্রুপ-এর ট্রেনিং করার টাকা নয়ছয় করার অভিযোগ উঠল টাকি পৌরসভার চেয়ারম্যান ও বেশ কয়েকজন পৌরকর্মীদের বিরুদ্ধে । তাই নিয়েই শোরগোল পড়ে যায় টাকি পৌরসভায় । আজ টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ ১২ জন কাউন্সিলররা হাসনাবাদ থানায় অভিযোগ করেন কর্মচারী ও চেয়ারম্যান এর বিরুদ্ধে ।

তিন লক্ষ ত্রিশ হাজার টাকা, ও বাচ্চাদের স্কুলের পোশাক তৈরির যে টাকা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বানানোর কথা ছিল, সেই সেলফ হেল্প গ্রুপকে কোন বরাত না দিয়েই, পোশাক তৈরি না করেই টাকা উঠে গিয়েছে বিলের মাধ্যমে । এমনই গুরুতর অভিযোগ উঠছে চেয়ারম্যান ও বেশ কিছু কর্মচারীর বিরুদ্ধে । যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে টাকি পৌরসভায় ।

এই বিষয় নিয়ে টাকী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রদ্যুৎ দাস তিনি জানান, কি করে টাকা নয় ছয় হচ্ছে, এবং চেয়ারম্যান কীভাবে এটা অসতর্কভাবে সই করলেন সেটা তাঁরা বুঝতে পারছেন না । যে অনৈতিক কাজ হয়েছে যে বা যারাই করুক তাঁরা তার আইনত্ব হস্তক্ষেপ চান বলেই জানিয়েছেন । অন্যদিকে চেয়ারম্যানের বিরুদ্ধে এমনই অভিযোগের ভিত্তিতে আবারও টাকি পৌরসভায় কিছুটা গোষ্ঠী কোন্দলের সুরও শোনা যাচ্ছে । টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় জানান, ‘আমার বিরুদ্ধে পরিকল্পিত ভাবে চক্রান্ত করা হচ্ছে । আমি গোটা টাকাটা এখনও পর্যন্ত বিল করিনি’।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube