পুরনো ঝামেলার জেরে ভরা স্টেশনে এক তরুণীকে ছুরি দিয়ে আঘাত করলেন আরেক তরুণী । স্টেশন চত্বরে সবার মাঝে এক তরুণী ছুরি দিয়ে নাক কাটলেন অন্য আরেক তরুণী । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হিন্দমোটর স্টেশনে ।
মঙ্গলবার সকালে তিন যাত্রীর মধ্যে বচসা বাধে । একজন অন্যজনের কানে ও নাকে ছুরি চালায় বলে আভিযোগ ওঠে । হাওড়া–বর্ধমান শাখার হিন্দমোটর স্টেশনে আহত তরুণীর নাম রিমা সিং । তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে । রেল পুলিশ ঘটনাস্থলে এসে আভিযুক্ত মহিলা করুণা দাসকে আটক করেন ।
সূত্রের খবর রিমা ও করুণা রোজ একই ট্রেনে করে নিজেদের কর্মস্থলে যেতেন । প্রসঙ্গত, সোমবার ট্রেনে তাঁদের মধ্যে আশান্তির সৃষ্টি হয়েছিল বলে জানা যাচ্ছে । সেদিন ট্রেনের মধ্যে থাকা অন্য যাত্রীরা তাঁদের ঝামেলা মিটিয়ে দেন ।
তবে তাতেও মেটেনি অশান্তি । মঙ্গলবার ট্রেন থেকে নামতেই আবার তাঁদের মধ্যে ঝামেলা বাঁধে । তাঁরা বচসা করতে করতেই ফ্লাইওভারে উঠতে থাকেন । এর পরই আভিযোগ ওঠে করুণা রিমার ওপর ছুরি চালান । আক্রমণের জেরে রিমার নাক এবং কানে ছুরির আঘাত লাগে । রক্তাক্ত অবস্থায় রিমা সেখানে বসে পরেন । প্ল্যাটফর্মে উপস্থিত অন্যান্য যাত্রীরা ও ব্যাবসায়ীরা ছুটে এসে করুণার হাত থেকে ছুরি কেড়ে নিয়ে করুণাকে পুলিশের হাতে তুলে দেন । এদিনের ঘটনায় করুণা জানিয়েছেন, তিনি আত্মরক্ষার জন্য ফল কাটার ছুরি দিয়ে ওকে আঘাত করেন । রেল পুলিশ ঘটনাটিকে খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

