বুধবার অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র । তাঁর বাঁ কাঁধের হাড় জুড়তে আড়াই ইঞ্চি লম্বা টাইটেনিয়াম প্লেটে ১০টি স্ক্রু বসানো হয়েছে বলে এদিন জানা যাচ্ছে ।
এসএসকেএম হাসপাতালের অস্থিশল্য বিশেষজ্ঞদের তৎপরতায় জুড়ল বিধায়কের বাঁ কাঁধের হাড় ।হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, বুধবার সকাল ১০টায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় মদন মিত্রকে । তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কম থাকায় প্রায় একঘণ্টা দেরি হয় অস্ত্রোপচারে ।
তাঁকে স্থিতিশীল করে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে বেলা ১২টা নাগাদ অ্যানাস্থেসিস্টরা সম্পূর্ণ অজ্ঞান করেন তাঁকে । এরপরই অস্ত্রোপচার শুরু করা হয় বলেই খবর । দুপুর দু’টোর মধ্যে অস্ত্রোপচার শেষ হয় এদিন । ২টো ৩০ মিনিটের মধ্যে তাঁর জ্ঞান ফেরানো হয় । হাসপাতাল সূত্রে খবর, ৩টে ৩০ মিনিট নাগাদ আইটিইউ-২ তে তাঁকে স্থানান্তরিত করা হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

