এবারে পাহাড়ে শিক্ষক নিয়োগ নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী । মঙ্গলবার তিনি অভিযোগ তোলেন, পাহাড়ে অনীত থাপার জিটিএ ৫০০ রও বেশি শিক্ষক নিয়োগ করেছে । তাঁর আরও দাবি, মাথা পিছু ১৫ লাখ করে নেওয়া হয়েছে! পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে সিবিআই-য়ের হস্তক্ষেপ দাবি করেছেন শুভেন্দু ।
পাহাড়ে শিক্ষক নিয়োগে বড় দুর্নীতির অভিযোগ এবার শুভেন্দুর মুখে । এদিন শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে শুভেন্দু জানান, পাহাড়ে অনীত থাপার জিটিএ ৫০০ রও বেশি শিক্ষক নিয়োগ করেছে । কিন্তু এই নিয়োগ এসএসসির মাধ্যমে হয়নি বলেই তাঁর দাবি । তাঁর দাবি, জিটিএ সরাসরি এই নিয়োগগুলি করেছে যার জন্য মাথা পিছু ১৫ লাখ করে টাকা নেওয়া হয়েছে । এদিন এই বিষয় নিয়ে সিবিআই তদন্তের দাবি করেন শুভেন্দু । তিনি আরও বলেন, উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পাওয়ার নিয়ম, এসসি এসটি সংরক্ষণ, ইডব্লিউএস সংরক্ষণের মতো নিয়ম মানা হয়নি । শিক্ষক নিয়োগের প্রতিষ্ঠিত নিয়ম ভঙ্গ করা হয়েছে বলেও দাবি করেন তিনি ।
পাশাপাশি কার্শিয়াংয়ের মিটিং থেকে মুখ্যমন্ত্রী অনীত থাপাকে ১৯২ জন শিক্ষক নিয়োগ করতে বলেছেন বলেও জানান শুভেন্দু । এই নিয়োগেও পুরোপুরি দুর্নীতি হয়েছে বলে দাবি করেন তিনি । পাহাড়ে উন্নয়নের জন্য যে ১২টি জনজাতি বোর্ড গঠন করা হয়েছিল সেই বোর্ডগুলিও বর্তমানে অকেজো হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু । পাশাপাশি শুভেন্দু আরও জানান, মকর সংক্রান্তির পরেই পাহাড়ে জোরদার আন্দোলনে নামবে বিজেপি । এই মর্মে পাহাড় বিজেপির সভাপতি কল্যাণ দেওয়ান-রাজু বিস্তারা প্রস্তুত রয়েছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

