অবশেষে কার্ডিওলজির আইসিসিইউ-এর ১৮ নম্বর বেড অর্থাৎ শিশুদের জন্য সংরক্ষিত সেই বেড ছেড়ে কেবিনে ফিরলেন কালীঘাটের কাকু, সুজয়কৃষ্ণ ভদ্র । মঙ্গলবার রাতেই সুজয়কে কেবিনে নিয়ে আসা হয়েছে বলে এসএসকেএম কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে ।
শুক্রবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য ‘কালীঘাটের কাকু’-কে আদালতের নির্দেশ মেনে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল ইডি । তার আগেই বৃহস্পতিবার মধ্যরাতে অসুস্থতার কারণ দেখিয়ে তাঁকে কার্ডিওলজির আইসিইউতে স্থানান্তরিত করা হয় । এরপর থেকেই এসএসকেএম কর্তৃপক্ষের প্রতিটি পদক্ষেপের উপরে কার্যত নজর রেখেছিল ইডি । মঙ্গলবার রাতেই সুজয়কে কেবিনে নিয়ে আসা হয়েছে, এমনটাই হাসপাতাল সূত্রের খবর ।
মঙ্গলবার বৈঠকে বসে সুজয়কৃষ্ণ ভদ্রের জন্য গঠিত হওয়া এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল বোর্ড। সেই বৈঠক থেকেই আইসিসিইউ থেকে কেবিনে সুজয়কে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর । এখন দেখার বিষয় আবার কবে কালীঘাটের কাকুকে জোকা নিয়ে যাওয়ার জন্য তৎপর হয় ইডি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

