রাজ্যের বিভিন্ন প্রান্তে হবে অর্কিডের রমরমা

শুধু পাহাড় নয় উত্তরবঙ্গের সমতলের জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অর্কিড চাষের প্রসার ঘটাতে উদ্যোগি হল রাজ্য সরকার । জলপাইগুড়ির মোহিতনগরে উদ্যান পালন দফতরের খামারে বুধবার থেকে শুরু হল প্রথম বেঙ্গল অর্কিড ফেস্টিভ্যাল । প্রায় ৮৪ প্রজাতির অর্কিডের প্রদর্শনী সহ স্বল্প মুল্যে অর্কিড চারা কেনার ব্যবস্থা করা হয়েছে ।এদিন দফতরের মন্ত্রী অরুপ রায় অর্কিড উৎসবের উদ্বোধন করেন ।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে অর্কিড চাষীরা বিভিন্ন প্রজাতির অর্কিড নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন ।

অর্কিড এখন শুধু ঠান্ডা পরিবেশে বা পাহাড়ী এলাকাতেই না ,সমতলের আবহাওয়াতেও হচ্ছে । অন্যান্য কৃষিকাজের পাশাপাশি অর্কিডের চাষও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে । মার্কেট দেখা যাচ্ছে বিভিন্ন প্রসাধনী, সুগন্ধি শিল্পে অর্কিডের ব্যবহার বাড়ছে । এমনকি আজকাল উপহার হিসেবেও অর্কিড দেওয়ার চল শুরু হয়েছে । তাই অর্কিড চাষ করে এই রাজ্যের চাষীদের উৎসাহিত করতেই রাজ্যের উদ্যোগে এবারই প্রথম রাজ্যস্তরের অর্কিড উৎসব জলপাইগুড়ি জেলায় করা হয়েছে ।

তবে অর্কিড চাষ শুরু করা ব্যয়বহুল । পলি হাউসে অনেক টাকা লাগে বলেই অনেক মত । তাই মোট খরচের ৫০ শতাংশ সরকারি খরচে পলি হাউস করে দেওয়া হচ্ছে । উৎসবে প্রায় ৪৫ জন অর্কিড চাষী সহ থাইল্যান্ড থেকে অর্কিড বিজ্ঞানী সাংগুয়ানসাক তাংসাকল এসেছেন । রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ও দফতরের আধিকারিকেরা রয়েছেন এই অনুষ্ঠানে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube