আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ২!

হাত বদলের আগেই আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, গুলি সহ দু’জনকে গ্রেফতার করল সালার থানার পুলিশ । মুর্শিদাবাদ জেলার সালারে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হল । এই ঘটনায় মঙ্গলবার পুলিশের হাতে গ্রেফতার হল দুই দুষ্কৃতী ।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার মুর্শিদাবাদের সালার থানার দক্ষিণ খন্ড বাইপাস মোড় সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় সালার থানার পুলিশ । তল্লাশি চালানোর সময় ওই এলাকায় মোটরবাইকে দুই যুবক ঘোরাঘুরি করতে দেখেন পুলিশ আধিকারিকরা । তৎক্ষণাৎ ওই দুই সন্দেহভাজনকে দাঁড় করিয়ে তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দু’টি সেভেন এমএম পিস্তল, তিনটি ম্যাগাজিন সহ ১২ রাউন্ড গুলি । পাশাপাশি তাঁদের সঙ্গে থাকা মোটরবাইকটিও বাজেয়াপ্ত করে পুলিশ । তারপরেই ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ।

এদিনের ঘটনায় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যাক্তিদের নাম রহিম শেখ, ডালিম শেখ । তাদের বাড়ি সালার থানার হাজাম পাড়া এলাকায় বলেও জানা যাচ্ছে । একই সঙ্গে জানা যায়, ধৃত ব্যাক্তিরা আগ্নেয়াস্ত্র, গুলি বিক্রি করার জন্য ওই এলাকায় ঘোরাঘুরি করছিল । পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করে ।

বুধবার ধৃত ব্যক্তিদের কান্দি মহকুমা আদালতে পাঠানো হয়েছে । সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে বলে খবর । বুধবার দুপুরে কান্দি মহাকামা আদালতে তোলা হয় ধৃতদের । এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube