সোমবার ১১ই ডিসেম্বর ছিল তাঁদের ষষ্ট বিবাহবার্ষিকী । খুব সাধারণ ভাবে তাঁরা এই দিনটি কাটালেন লন্ডনে । সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান । তাঁরা তাঁদের কিছু ছবি সামাজিক মাধ্যমে নিজেদের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ।
দেখতে দেখতে তাঁদের বিয়ের ছয় বছর কেটে গেল । বিরাট ও অনুষ্কার জীবনে ছোট্ট ভামিকা আরও সুখ এনে দিয়েছে । বিরাটের সঙ্গে ছবি দিয়ে অনুষ্কা লিখেছেন ভালোবাসায় পূর্ণ একটি দিন কাটল পরিবার এবং বন্ধুদের সাথে । বিরাট ছবি দিয়েছেন তবে তিনি কিছু না লিখে ভালোবাসার ইমোজি দিয়েছেন ।
তাঁদের বিবাহবার্ষিকী উদযাপনের দিন তারকা দম্পতিকে একটি চকলেট কেক কাটতে দেখা গিয়েছে ।তাঁদের সঙ্গে ছিলেন অনুষ্কাকা্র ভাই, প্রযোজক কর্ণেশ শর্মা, অভিনেত্রী সাগরিকা ঘাটগে এবং স্ট্যাণ্ড-আপ কমেডিয়ান অভিষেক উপমন্যু । তাঁদের ছবি দেখে বিরাট ভক্ত অনেকেই লেখেন “জাস্ট লুকিং লাইক আ ওয়াও” । ২০১৭ সালে বিরাট এবং অনুষ্কা ইতালির লেক কোমোতে গোপনে গাঁটছড়া বাঁধেন ।তারপর ২০২১ সালের জানুয়ারিতে তাঁদের প্রথম সন্তান ভামিকাকে স্বাগত জানায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

