২৯ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে মনোজ বাজপেয়ী

রবিবার নন্দনে প্রেক্ষাগৃহে আসন পাওয়া নিয়ে দর্শকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের এক ঝামেলার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ডাকতে হয়। মনোজের মতো অভিনেতার বক্তব্য শুনতে দর্শকদের ভিড় বেশি হবে, পূর্বে আন্দাজ করেই শিশির মঞ্চের পরিবর্তে সোমবার মাস্টারক্লাসের আয়োজন করা হয় একতারা মঞ্চে। সোমবার দুপুরে কলকাতা চলচ্চিত্র উৎসবে নন্দনে একতারা মঞ্চের সামনে ছিল দর্শকদের ঢল। এই দিন উপস্থিত ছিলেন দর্শকপ্রিয় বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। প্রথমবার কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি হিসাবে এলেন ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেতা। তিনি বলেন, ‘ইদানীং দেশে দুটো চলচ্চিত্র উৎসবই সেরার সেরা হিসাবে উঠে আসছে— কলকাতা এবং কেরল। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আসতে পারেননি। কিন্তু অভিনেতা বলেছিলেন একবার হলেও তিনি আসবেন। তিনি এও জানান তাঁর এখানে এসে খুবই ভাল লাগছে।’
সাংবাদিক বৈঠকের পাশাপাশি তিনি অংশ নেন মাস্টারক্লাসে । মনোজ অভিনীত এবং দেবাশিস মখিজা পরিচালিত সাম্প্রতিক ‘জোরাম’ ছবিটির কথা বলেন অভিনেতা। চলতি বছরে ‘গুলমোহর’, ‘সিরফ এক বন্দা কফি হ্যায়’-এর মতো ছবিতে মনোজের অভিনয় দর্শকদের একপ্রকার চমকপ্রদ করেছে। অভিনেতা বলেন – তিনি পর্দায় নিজেকে কতটা নতুন ভাবে তুলে ধরতে পারছেন , সেটাই তাঁর মনের মধ্যে চলতে থাকে।

অভিনেতা জানান যে তিনি হিন্দি ছবির থেকে আঞ্চলিক ভাষার ছবি দেখতে বেশি পছন্দ করেন। তিনি দুঃখের সাথে জানান, এই মুহূর্তে হিন্দিতে খুব ভাল ছবি তৈরি হচ্ছে না। অভিনেতার মতে আরও বেশি বাস্তবনির্ভর ছবি তৈরি হওয়া দরকার। অভিনেতাকে একটা সময়ে লড়াই করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে হয়েছিল। তাঁর আক্ষেপ, সত্তরের দশকে হিন্দি ছবির নায়করা অনেক বেশি মাটির মানুষ ছিলেন। কথা প্রসঙ্গেই অমিতাভ বচ্চনের উদাহরণ দিলেন অভিনেতা। বলিউডে কাজ করা সত্ত্বেও অভিনেতার, ‘বলিউড’ শব্দটি প্রবল আপত্তির। তিনি আক্ষেপ করে বলেন, কে যে ‘বলিউড’ নামটা দিয়েছেন সেটি তিনি জানতে চান! অভিনেতা বলেন হলিউডের থেকে আমাদের দেশের ছবি তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, বলিউডতো তাদের মৌলিক ছবি তৈরি করে। হলিউডের নকল করে না। তাই অভিনেতার কাছে এটা খুবই অসম্মানজনক।

এই দিন মনোজের সাথে অংশ নেন বলিউড পরিচালক সুধীর মিশ্র এবং সঞ্চালনায় ছিলেন অরিন্দম শীল এবং সোহিনী দাশগুপ্ত।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube