ইদানিং কালে আত্মহত্যার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। এনসিআরবি-র গত কয়েক বছরের রিপোর্ট অনুযায়ী , করোনা কালের সময়ে ২০২০-২১ সালে যখন পরীক্ষার ব্যবস্থা অনলাইনে ছিল তখন আত্মহত্যার হার প্রায় অনেক কমে গিয়েছল। কিন্তু যখনই ২০২০ সালে আবার পরীক্ষা ব্যবস্থা সাধারণ নিয়মে ফিরে এল, ফের বেরে গিয়েছে আত্মহত্যার সংখ্যা। মূলত পরীক্ষার প্রেশারে আত্মহত্যার শীর্ষে রয়েছে স্কুল পড়ুয়ারা। গত সোমবার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যে রিপোর্ট প্রকাশ করেছে তার তথ্য থেকে ১৮ বছরের কম বয়সিদের অবনতির ছবি উঠে আসছে।
এনসিআরবি-র গত কয়েক বছরের রিপোর্ট বলছে করোনার পর মানুষ আরও বিষাদগ্রস্ত হয়ে পড়ছে। যার ফলস্বরুপ আত্মহত্যা বেড়েই চলেছে। ২০২২ সালে ‘Accidental Death and Suicide in India’ শীর্ষক রিপোর্ট থেকে উঠে আসছে পরীক্ষাতে অকৃতকার্য হয়ে আত্মহত্যার পথকেই প্রধান করে নিয়েছে। তার মধ্যে ৫০-৬০% আত্মহত্যাই ঘটিয়েছে নাবালক-নাবালিকারা । এছাড়াও পারিবারিক সমস্যা থেকে শুরু করে শারীরিক অসুস্থতা, বেকারত্ব সব কিছুতেই মানুষ আত্মহত্যার পথকে বেছে নিচ্ছে।
‘Generation আমি’- সিনেমার সেই উক্তি ‘হাল ছেড়ো না বন্ধু’ উক্তিটা হয়তো অনেকেরই জানা। তবে বাস্তব ক্ষেত্রে এই উক্তির মাহাত্ম্য প্রায় কোন অংশেই নেই বললেই চলে । যার ফলস্বরুপ আত্মহত্যার পথ বাছছে মাইনররা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

