সংসদের চেম্বার থেকে গ্যালারিতে ঝাঁপ! প্রশ্নের মুখে সংসদের নিরাপত্তা

।। স্বর্ণালী মান্না ।।

লোকসভার চেম্বারে আচমকা ঝাঁপ দিলেন দুই ব্যক্তি । টিয়ার গ্যাস ছোঁড়ার উদ্দেশ্য নিয়েই তাঁদের এই কীর্তি বলেই জানা যাচ্ছে । বুধবার স্লোগান দিতে দিতেই ঝাঁপ দিয়েছিলেন লোকসভার চেম্বারে । আতঙ্কে হুলুস্থুলু কাণ্ড বেঁধে যায় সংসদে ।

সেই সময় সংসদে চলছিল জিরো আওয়ার; সাংসদে বক্তৃতা রাখছিলেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু । সেই সময়ে হঠাৎই ঝাঁপ দেন দুই যুবক ।

ওই দুই ব্যক্তি লোকসভায় ঢুকে টিয়ার গ্যাস ছোড়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠছে । জানা গিয়েছে ইতিমধ্যেই তাঁদের আটক করা হয়েছে। আতঙ্কিত হয়ে রয়েছেন সাংসদরা । সংসদ কক্ষ থেকে গ্রেফতার ২ জন । সংসদ চত্বর থেকে ধৃত এক মহিলা সহ আরও দুই । তাঁদের মুখে ছিল স্লোগান ‘তানাশাহি নেহি চালেগা’ । ঘটনার জেরে মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন ।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ধৃতদের মধ্যে একজন মহারাষ্ট্রের বাসিন্দা । বাকিদের সম্বন্ধে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি । তবে এদিন তাঁরা কী উদ্দেশ্যে স্লোগান দিচ্ছিলেন তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা সম্ভব হয়নি । ৪ জন ধৃতদের মধ্যে ২ জন করনাটক , ১ জন মহারাষ্ট্র ও ১ জন হরিয়ানার বাসিন্দা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube