মরুরাজ্যের দায়িত্বে নতুন মুখ, ভজনলালেই ভরসা রাখল গেরুয়া শিবির

।। স্বর্ণালী মান্না ।।

মুখ্যমন্ত্রীর আসনে আর ফিরছেন না বসুন্ধরা রাজে । মরুরাজ্যের দায়িত্ব সামলাতে চলেছেন ভজনলাল শর্মা । প্রথমবারের বিধায়কই এবার রাজস্থানের ভাবী মুখ্যমন্ত্রী হতে চলেছেন । এর আগে ছত্তিসগড় ও মধ্যপ্রদেশেও নতুন মুখেই ভরসা দেখিয়েছে পদ্ম শিবির । এবার রাজস্থানেও চোখে পড়ল সেই একই ছবি ।

মুখ্যমন্ত্রীর আসনে নতুন মুখকেই বেছে নিচ্ছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ । এমনকি মহারাষ্ট্র নির্বাচনের পর অনেক হেভিওয়েট নেতাদের সরিয়ে দেবেন্দ্র ফডনবিসকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে ছিলেন মোদী-শাহ । অসম ও ত্রিপুরার ক্ষেত্রেও ছবিটা খানিকটা একই রকম । রাজনীতির প্রাঙ্গনে এমন কিছু অচেনা নামকে ক্ষমতায় আনা হয়েছিল ।

যদিও ছত্তিগড়ের রাজনীতিতে বিষ্ণু দেও সাঁই এক পরিচিত মুখ । অন্যদিকে মোহন যাদবও মধ্যপ্রদেশের রাজনীতিতে যথেষ্ট পরিচিত । সুতরাং এটা মনে করা হচ্ছে নরেন্দ্র মোদী ও অমিত শাহ এই মুহূর্তে নিজেদের একটি বলয় তৈরি করার চেষ্টা করছেন । এই সকল রাজ্যগুলিতে যে নেতারা এতদিন দাপটের সঙ্গে ছড়ি ঘুরিয়ে এসেছেন তাঁদের পরিবর্তে এবার নিজেদের লোককে নিয়ে আসার একটা প্রবণতা দেখা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube