ভেঙ্গে পড়ল অতি প্রাচীন জলের ট্যাংক, মৃত ৩!

বুধবার বর্ধমান স্টেশনে বড় রকমের দুর্ঘটনা ঘটে গেল । ওভারহেড ট্যাংক ভেঙে পড়ে প্ল্যাটফর্মের উপর । বড় ধরনের দুর্ঘটনা ভেঙ্গে পড়ল অতি প্রাচীন জলের ওভারহেড ট্যাংক, শেডের উপর ভেঙে পড়ে। যার জেরে তিনজনের মৃত্যু জখম ২৫ জন

বর্ধমান রেলওয়ে স্টেশনের ২ ও ৩ প্ল্যাটফর্মের মাঝে ৫৩ হাজার ৮০০গ্যালন জলধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল ট্যাঙ্ক হঠাৎই ভেঙে পড়ে । বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটে । ঘটনা জেরে আহত সকলকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । সেখানে তিন জনকে মৃত বলে ঘোষণা করা হয় ।

ট্যাঙ্ক হঠাৎই ভেঙে পড়ার জেরে দুমড়ে মুচড়ে যায় শেডটি । দীর্ঘদিন সংস্কার হয় না বলে অভিযোগ করছেন স্থানীয়রা । ঘটনার জোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে । ঘটনার জেরে দুই এবং তিন নম্বর প্লাটফর্ম দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় দীর্ঘ সময় ধরে ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় রেল পুলিশ । আতঙ্কে যাত্রীরা দৌড়াদৌড়ি শুরু করে দেন এদিন । বর্ধমান স্টেশনে এসে পৌঁছায় জেলা পুলিশ সুপার, বর্ধমান দক্ষিণের বিধায়ক এবং বিজেপির জেলা সভাপতি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube