অটো ও টোটোর দৌরাত্ম্য লেগেই রয়েছে । সেই দৌরাত্ম্য চলছে জাতীয় সড়কের ওপরও । তা রুখতে এবার অভিযান শুরু করে জেলা পরিবহণ দফতর ও MVI বিভাগ । যার কারণে অটোর চালকদের ওপর জরিমানা ও কর চাপানো হয় । এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে অটো চালকদের । এবার তার প্রতিবাদ জানিয়ে বুধবার সকাল এগারোটা থেকে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর সেঘদিঘীতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলল বিক্ষোভ ।
জাতীয় সড়কে অটো চালকদের বিক্ষোভের ফলে ব্যাপক যানজট তৈরি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপরে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন ।
যদিও অটো চালকদের দাবি, MVI ও জেলা পরিবহণ দফতরের দৌরাত্ম্য তাঁদের রুটি রুজির টান পড়ছে । তাঁদের আরও দাবি, অহেতুক ফাইন করা হচ্ছে তাঁদের । তাই তাঁরা বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করে সমস্যা সমাধানের দাবি জানাচ্ছেন । অবিলম্বে সমস্যা সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানানো হয় তাঁদের পক্ষ থেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

