ভয় দেখিয়ে প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল গাইঘাটায় । জানা গিয়েছে বর্তমানে নির্যাতিতা মহিলা অন্তঃসত্ত্বা । এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে । ধৃতকে বুধবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।
৯০ শতাংশ প্রতিবন্ধী এক মহিলাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । বর্তমানে এই মহিলা আনুমানিক ৬-৭ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গিয়েছে । অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতের নাম আলাউদ্দিন মণ্ডল । গাইঘাটা থানা এলাকায় ঘটে যায় এমনই ঘটনা ।
জানা গিয়েছে, গাইঘাটা এলাকার বছর ৩৯-এর এক প্রতিবন্ধী মহিলা অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা । সেখানকার চিকিৎসক জানান মহিলা গর্ভবতী । পরবর্তীতে ওই মহিলার কাছ থেকে তাঁর পরিবারের সদস্যরা ঘটনার কথা জানতে চাইলে তিনি জানান প্রতিবেশী আলাউদ্দিন তাঁকে ভয় দেখিয়ে ধর্ষণ করেছে । পরবর্তীতে পরিবারের সদস্যরা গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

