পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা গ্রাম পঞ্চায়েতের পাঁচটি তালা ভেঙে ঘটল চুরির ঘটনা । জানা গিয়েছে সোমবার গ্রাম পঞ্চায়েতের আলমারি ভেঙ্গে গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি, সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক, কম্পিউটারের হার্ডডিস্ক ও পঞ্চায়েতের বিভিন্ন খাতে আদায় করার ট্যাক্সের বেশ কিছু টাকা চুরি গিয়েছে ।
তবে আরও বেশ কিছু মূল্যবান জিনিস পঞ্চায়েতের মধ্যে রয়েছে তা চুরি যায়নি । গ্রাম পঞ্চায়েতের প্রধানের ঘর, উপপ্রধানের ঘর ও দু’টি আধিকারিকের ঘরে তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে । পঞ্চায়েতের গেট ও চারটি ঘরের তালা ভাঙে দুষ্কৃতীরা ।
এলাকার মানুষদের এতেই সন্দেহ যে কোন চোর চুরি করলে সে পঞ্চায়েতের মধ্যে থাকা মূল্যবান জিনিস চুরি করত, অফিসের নথিপত্র চুরি করত না । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ ।পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

