মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কলমবাগান এলাকায় একটি পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল বনগাঁ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম অসীম কুমার দে, তিনি কলমবাগান এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সকালে পুকুরের পাশে এক নারকেল ব্যাবসায়ী ডাব কিনতে এসেছিলেন তখন তিনিই প্রথম মৃতদেহটি পুকুরে ভাসতে দেখেন।
তিনি মৃতদেহটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন, স্থানীয় ছেলেরা তড়িঘড়ি ছুটে এসে পুলিশে খবর দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ, পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে আরও খবর, অসীম কুমার দে ভবঘুরে । হয়ত মদ্যপ অবস্থায় জলে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে তার এমনটাই মনে করছেন স্থানীয়রা।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

