রাস্তার অভাবে অন্যের কাঁধই ভরসা রোগীদের

গ্রামে নেই ব্যবহারযোগ্য রাস্তা । তাই কাঁধে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে রোগীদের । বর্তমানে ২০২৩ সালে যখন দেশ এগিয়ে চলেছে, তখন এই গ্রাম কার্যত উন্নয়ন থেকে কয়েক ধাপ পিছিয়েই রয়েছে । মুর্শিদাবাদের কান্দির ভবানন্দপুর গ্রামের এমনই একটি দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ।

এই গ্রামে বাড়ির কোন সদস্য অসুস্থ হলে আর হাসপাতালে নিয়ে যাওয়ার উপায় নেই । কারণ গ্রামে কোন অ্যাম্বুল্যান্স ঢুকবে না । এমনকি কোন গাড়িও ঢুকবে না । কারণটি খারাপ রাস্তা! অ্যাম্বুল্যান্স আসবে কোথা থেকে? গাড়ি ঢোকার রাস্তাই যে নেই গ্রামে । যার কারণে অগত্যা মুমুর্ষু রোগীকে নিয়ে বাঁশের তৈরি দোলনায় চাপিয়ে চারজন চারদিকে কাঁধ দিয়ে নিয়ে যান চিকিৎসা করাতে । তেমনই অভিযোগ তুলছেন গ্রামের বাসিন্দারা ।

মুর্শিদাবাদের কান্দির ভবানন্দপুর গ্রামের এমনই একটি দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে । কান্দি ব্লকের হিজল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামে যাতায়াতের জন্য রাস্তা একটা রয়েছে বটে । কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংস্কারের অভাবে, সেটির দশা বেহাল । বর্তমানে সেটির যা হাল, তাকে আর যাই বলা যাক, রাস্তা বলা যায় না । বারবার পঞ্চায়েত থেকে প্রশাসন সকলকে জানিয়ে কোন ফল হয়নি বলেই অভিযোগ এনেছেন বাসিন্দারা । যদিও কাঁধে করে রোগী নিয়ে যাওয়ার ভিডিও ভাইরালের পরেই আজকে ট্রাক্টরে করে রোগীকে নিয়ে যাওয়া হল এই গ্রামে ।

গ্রামবাসীদের অভিযোগ, বছরের পর বছর ধরে এই রাস্তার কোনও সংস্কার হয়নি । বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দরবার করা হয়েছে, কিন্তু এখনও মেলেনি সুরাহা । রোগীদের রাত-বিরেতে হাসপাতালে নিয়ে যেতে হলে, কালঘাম ছুটে যায় গ্রামবাসীদের । অসহায় গ্রামবাসীরা একরাশ আক্ষেপ নিয়ে বলছেন, ‘এরকম অসহায় গ্রাম আর কোথাও নেই। দেশের স্বাধীনতার ৭৫ বছর হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এই গ্রাম এখনও স্বাধীন হয়নি।”

গ্রামের এক রোগীকে চার কাঁধে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে । তাতে দেখা যাচ্ছে স্ট্রেচার জাতীয় একটি বস্তুতে রোগীকে শুইয়ে চারজন মিলে বয়ে নিয়ে যাচ্ছেন সেটি । সেই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে । কবে ঘুম ভাঙবে প্রশাসনের ? কবে সংস্কার হবে এই রাস্তার ? প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই ।

যদিও কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার জানিয়েছেন, ওই গ্রামে রাস্তা তৈরির জন্য চিঠি করা হয়েছে । খুব দ্রুত রাস্তা তৈরি করা সম্ভব হবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube