উত্তরকন্যা অভিযানে পুলিশি বাধার সম্মুখীন শুভেন্দু অধিকারী

।। স্বর্ণালী মান্না ।।

উত্তরকন্যা যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তবে মঙ্গলবার উত্তরকন্যার পথেই পুলিশি বাধার মুখে পড়তে হল তাঁকে । রাস্তা আটকানোতে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি । ঘটনাস্থলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তিনি ।

ভরা ডিসেম্বর মাসেও তপ্ত বঙ্গ রাজনীতি । উত্তরকন্যার সামনে আসতেই বিরোধী দলনেতার পথ আটকে দাঁড়ায় পুলিশ । বিরোধী দলনেতা এদিন অভিযোগ আনেন উত্তরবঙ্গের মানুষ অবহেলায় রয়েছেন; একাধিক সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা । মূলত তাঁদের সুবিধার্থেই তাঁর এদিনের উত্তরকন্যা সফর । এদিন পুলিশি বাধা নিয়ে আবারও সরব হন বিজেপি বিধায়ক । তাঁর অভিযোগ, তাঁকে আটকানর জন্য লাইন দিয়ে মহিলা পুলিশ কর্মীদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে ।

বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে মঙ্গলবারই উত্তরবঙ্গে এসেছেন শুভেন্দু অধিকারী । উত্তরবঙ্গে যাওয়ার পথেই তাঁদের পথ আটকে দেন পুলিশ । একই সঙ্গে আজ উত্তরবঙ্গে সভা করার জন্য আবেদন জানিয়েছিল বিজেপি । তবে সেই সভার জন্য মেলেনি অনুমতি । অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আজ ছিল মুখ্যমন্মত্রীর সভা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube