।। স্বর্ণালী মান্না ।।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সারতে দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, আগামী ২০ ডিসেম্বর হতে পারে সেই বৈঠক । বৈঠকে মূলত বকেয়া টাকা নিয়ে আলোচনা হতে পারে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ।
কেন্দ্রের থেকে বকেয়া টাকা আদায় করতে এবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধায়ায় । উত্তরবঙ্গ সফরের দিনই তিনি ঘোষণা করেছিলেন তাঁর দিল্লি যাত্রার কথা । প্রোটোকল অনুযায়ী সাক্ষাৎকারের আগে প্রধানমন্ত্রীর দফতরের কাছ থ্রেকে সময় চেয়ে নেওয়া হয়েছিল । সূত্রের তগেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, আগামী সপ্তাহের বুধবার অর্থাৎ ২০ ডিসেম্বর সকাল ১১টার সময় হতে পারে মোদী-মমতা সাক্ষাৎ ।
মূলত ১০০ দিনের কাজ সংক্রান্ত বকেয়া টাকা নিয়ে হতে চলেছে এই বৈঠক । একই সঙ্গে মনে করা হচ্ছে পঞ্চায়েত স্তরে যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে, তার অনেক ক্ষেত্রেই টাকা আটকে রয়েছে ; বৈঠকে সেটিও একটি আলোচ্য বিষয় হতে পারে বলে মনে করা হচ্ছে । অন্যদিকে কেন্দ্রের যে সকল প্রকল্পগুলি বন্ধ হয়ে পড়ে রয়েছে, বাধ্য হয়ে রাজ্য সরকারকে যা চালনা করতে হচ্ছে, তা নিয়ে আলোচনার হতে পারে বলে অনুমান করা হচ্ছে ।
পাশাপাশি জানা যায়, গৈরীকিকরন নিয়েও প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । জাতীয় স্বাস্থ্য মিশনের ক্ষেত্রে যে গেরুয়াকরনের বিষয়টি চলছে, অর্থাৎ স্বাস্থ্যকেন্দ্রের ক্ষেত্রে যে বিশেষ রঙ ব্যবহার করার কথা বলা হয়েছে তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ।
সব মিলিয়ে প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী রাজনৈতিক পারদ । তাহলে অবশেষে কি কাটতে চলেছে বকেয়া জট? প্রশ্ন থেকেই যাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

