।। স্বর্ণালী মান্না ।।
আবারও আদালতের চোখ রাঙানির সম্মুখীন হতে হল রাজ্যকে । ভুয়ো জাতিগত শংসাপত্র মামলায় রাজ্যকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার কলকাতা হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দেয় ভুয়ো জাতিগত শংসাপত্র দিলে মহকুমাশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে । এই মামলার পরবর্তী শুনানি জানুয়ারির শেষে হওয়ার কথা রয়েছে ।
মঙ্গলবার বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন একটিও জাল শংসাপত্র দেওয়া হলে তার দায়ভার বহন করতে হবে সংশ্লিষ্ট মহকুমা শাসককে । শুধু তাই নয় মহকুমা শাসকের বিরুদ্ধে দায়ের করা হবে অভিযোগ । শৃঙ্খলাভঙ্গ ও ফৌজদারি অপরাধের ধারা প্রয়োগ করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয় এদিন ।
পাশপাশি জানা যায়, এই মামলা নিয়ে শোরগোল হওয়ার পর জেলাশাসকের নির্দেশ অনুযায়ী ১৭টির মধ্যে ২টি শংসাপত্র বাতিল করেন মহকুমাশাসক । তবে বাকি শংসাপত্রগুলি বাতিল না করা নিয়ে প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম । এই ঘটনায় তিনি আরও জানান, এই সকল বিষয়ে রাজ্যকে আরও তৎপর হতে হত ।
প্রসঙ্গত উল্লেখ্য, অতি সম্প্রতি আসানসোলে মহকুমাশাসকের বিরুদ্ধে ১৭টি জাল জাতিগত শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠেছিল । এই ঘটনাকে কেন্দ্র করে আদালতের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ বাউড়ি উন্নয়ন সমাজ । আজ সেই মামলায় আদালত এমন কড়া নির্দেশ দেয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

