কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে দীর্ঘ টানাপোড়েন । এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল বোর্ডের সদস্যদের বৈঠক হওয়ার পর মঙ্গলবার রাতেই সুজয়কৃষ্ণ ভদ্রকে কার্ডিওলজি বিভাগের আইসিসিউর ১৮ নম্বর বেড থেকে অর্থাৎ সেই শিশুদের জন্য সংরক্ষিত বেড থেকে স্থানান্তর করা হয় আইসিসিউ এর ১ নম্বর কেবিনে।
সুজয়কৃষ্ণকে স্থানান্তর করার পর এসএসকেএম হাসপাতালের তরফ থেকে তাঁর সমস্ত মেডিক্যাল রিপোর্ট দেওয়া হয়েছে ইডিকে। সেই রিপোর্ট পাওয়ার পর কলকাতায় যাঁরা ইডির তদন্তকারী আধিকারিক আছেন তাঁদের তরফ থেকে সেই রিপোর্ট ইতিমধ্যেই দিল্লিতে ইডির শীর্ষ আধিকারিকদের কাছে পাঠান হয়েছে। তাঁরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলে এই রিপোর্ট খতিয়ে দেখে কাকুর কণ্ঠ স্বরের যে নমুনা সংগ্রহের কাজ দ্রুত শুরু করবেন।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

