শীতের পারদ নিম্নমুখী হলেও আজ শিলিগুড়িতে রাজনৈতিক পারদ বেশ ঊর্ধ্বমুখী। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যখন একাধিক সরকারি প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তার থেকে কিছুটা দূরেই কাশমির কলোনি রেলের ভিআইপি গেস্ট হাউসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করবেন প্রতিবাদ সভা করবেন।
এই দুই হাইভোল্টেজ কর্মসূচী নিয়েই বেশ সরগরম শিলিগুড়ির রাজনৈতিক মহল। উল্লেখ্য শিলিগুড়ির ঐতিহ্যবাহী কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কেন খেলা বন্ধ করে রাজনৈতিক সভা হবে, তার বিরোধীতায় সরব হয়েছেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তার কথায়, “খেলার মাঠে খেলা হবে।” সেই মতন গতকাল তিনি ধরনায় বসতে গেলে পুলিশ তাকে টেনে হিঁচড়ে আটক করে। এই দাবিকে সামনে রেখেই শিলিগুড়িতে পালটা সভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তবে কোনো খোলা মাঠ, ভবন বিজেপির সভার জন্য ভাড়া দেওয়া হয়নি বলে বিজেপির অভিযোগ। সেই মতন কেন্দ্রীয় সরকারের একটি গেস্ট হাউসেই হবে শুভেন্দুর সভা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

