‘কালীঘাটের কাকু’-র মেডিক্যাল রিপোর্ট নিয়ে ধোঁয়াশায় ইডি

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-র মেডিক্যাল রিপোর্ট নিয়ে এবার ধোঁয়াশায় পড়ে গেল ইডি । ইতিমধ্যে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ ইডি-কে একটি রিপোর্ট দিয়েছে । সেই রিপোর্ট দেখে ইডি-র দাবি, কাকু কতটা অসুস্থ সেটাই স্পষ্ট নয় এসএসকেএমের মেডিক্যাল রিপোর্ট থেকে ।

ইডি সূত্রে খবর, সুজয়কৃষ্ণ ভদ্রের সিএবিজি গ্রাফ্ট ভেসেল রিপোর্টও নেই হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া রিপোর্টে । পাশাপাশি জানা যাচ্ছে, তাঁর হার্টের চিকিৎসা সংক্রান্ত কোন তথ্যও ইডিকে দেয়নি এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ ।

সেই রিপোর্ট চেয়ে এবার পাল্টা এস‌এসকেএমকে চিঠি দিল ইডি । অন্যদিকে ‘কাকু’-র শারীরিক পরিস্থিতি নিয়ে ফের বৈঠকে বসতে চলেছে এসএসকেএমের মেডিক্যাল বোর্ড । হাসপাতাল সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, আজ, মঙ্গলবার অ্যাকাডেমিক বিল্ডিংয়ে ডিরেক্টরের ঘরে এই বিষয়ে বৈঠক হয়েছে । ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, এম‌এসভিপি পীযূষ রায় ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন মেডিক্যাল বোর্ডের তিন সদস্য, কার্ডিওলজিস্ট দীপঙ্কর মুখোপাধ্যায়, অসিত দাস, গৌতম দত্ত । অন্যদিকে জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রকে আইসিসিইউ থেকে স্থানান্তরের সম্ভাবনা খতিয়ে দেখতেই আজকের এই বৈঠক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube