কলকাতায় আয়কর দফতরের অভিযান

প্রাক্তন আইএফএ সচিব, উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সাত সকালে আয়কর দফতরের আধিকারিকরা হানা দেন । সোমবার আয়কর দফতরের আধিকারিকরা তাঁর ঢাকুরিয়ার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছেন বলে জানা গিয়েছে  । তাঁর ব্যবসা সংক্রান্ত বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি তাঁকে এদিন জিজ্ঞাসাবাদও করা হয় বলে খবর ।

জানা গিয়েছে মূলত, দেশের বিভিন্ন প্রান্তে বৈদেশিক মদ প্রস্তুতকারী কিছু সংস্থায় আয়কর দফতর হানা দিয়েছে এবং তল্লাশি অভিযান করছে । এরই মাঝে কলকাতায় আজ উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আয়কর আধিকারিকরা এসে পৌঁছেছেন বলে জানা যাচ্ছে । সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে মূলত অভিযোগ রয়েছে, তিনিও বৈদেশিক মত প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন । তাঁর আয়ের সঙ্গে ব্যয় বহির্ভূত সম্পর্কের জন্যই তাঁর বাড়িতে আয়কর দফতরের আজকের এই তল্লাশি অভিযান বলেই খবর ।

প্রসঙ্গত, ঝাড়খণ্ডের ছ’টি জায়গায় এবং উড়িষ্যার দু’টি জায়গা মিলিয়ে মোট আটটি জায়গায় আইটির তল্লাশি অভিযান চলছে বেশ কিছুদিন ধরেই । এর মধ্যে উল্লেখযোগ্য ঝাড়খন্ডে কংগ্রেসের রাজ্যসভার সাংসদের বাড়ি ও অফিস থেকে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকারও বেশি (৩৫১ কোটি) এখনও পর্যন্ত উদ্ধার করেছেন আয়কর দফতরের তদন্তকারী আধিকারিকরা এখনো পর্যন্ত টাকা গোনার কাজ চলছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube