বলিউড আভিনেত্রী জারিন খান আত্মসমর্পণ করলেন শিয়ালদহ আদালতে । তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণা মামলায় , গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত । সোমবার শিয়ালদহ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন আভিনেত্রী । ৩০ হাজার টাকার বন্ডে জামিন পেলন তিনি, আদালতের নির্দেশ ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না ।আদালতের পরবর্তী শুনানি ২৬ শে ডিসেম্বর । এই মামলার প্রতিটি শুনানিতে আভিনেত্রীকে হাজির থাকার নির্দেশ দিয়েছেন আদালত।
আভিনেত্রীর বিরুদ্ধে আভিযোগ, ২০১৮ সালে কালী পূজার সময়ে, উত্তর কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় ছ’টি অনুষ্ঠানে উপথিত থাকার জন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্টের থেকে ১২ লক্ষ টাকা নেন আভিনেত্রী । কিন্তু সেই অনুষ্ঠান গুলিতে তিনি আসেননি । ওই ইভেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছেন জারিনকে নিয়ে আসার ব্যবস্থা করতে তাদের প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ হয়েছিল । তিনি বাবদ ১২ লক্ষ টাকা নেন বাকি টাকা বিমান ভাড়া, হোটেল ভাড়া, নিরাপত্তা বাবদ খরচ হয়েছে । জারিন ও তাঁর প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করে ওই সংস্থা ।
জারিনের আইনজীবী জানিয়েছেন জারিনের বিরুদ্ধে সমস্ত আভিযোগ মিথ্যা । আদালতের দাবি ইতিমধ্যে এই মামলার চার্টশিট পেশ করেছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

