এখনও অব্যাহত বোমা উদ্ধারের ঘটনা । এবার খোদ গ্রাম পঞ্চায়েতের নাকের ডগায় উদ্ধার হল বোমা! মুর্শিদাবাদের জলঙ্গী গ্রাম পঞ্চায়েত থেকে ১০০ মিটার দূরে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার ।
গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের জলঙ্গী থানার চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় জলঙ্গি থানার পুলিশ । ওই এলাকায় তল্লাশি চালিয়ে পঞ্চায়েত থেকে একশ’ মিটার দূরে একটি বাঁশবাগান থেকে উদ্ধার হল ব্যাগ ভর্তি সকেট বোমা । সকাল হতেই এই বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল এলাকায় । স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা ।
অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পাহারায় রয়েছেন জলঙ্গি থানার পুলিশ । ইতিমধ্যে বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়েছে বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য । তবে কে বা কারা, কী কারণে, পঞ্চায়েত সংলগ্ন এলাকায় বোমা মজুদ করে রেখেছিল তা জানতে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

