সাউন্ড লিমিটর বাধ্যতামূলক হাওড়ায়

শব্দদূষণ রুখতে নয়া উদ্যোগ হাওড়া সিটি পুলিশের । অতিরিক্ত মাত্রায় হর্ন বাজান রুখতে ট্রাক ও লরিতে সাউন্ড লিমিটর বাধ্যতামূলক করা হল ।পুলিশ কমিশনারেটের তরফে প্রতিটি থানায় নির্দেশ গিয়েছে, ট্রাক ও লরির মতো গাড়ি গুলিতে সাউন্ড লিমিটর বসানোর প্রচার করতে ।

হাওড়ায় সবচেয়ে বেশি শব্দদূষণ হয় বলে জানিয়েছে পরিবেশবিদেরা । ট্রাক ও লরি মাত্রাতিরিক্ত হর্ন বাজায়, আভিযোগে তা আধিকাংশ ক্ষেত্রে ৯০ ডেসিবেল ছাড়িয়ে যায় । যা শব্দ দূষণের বড় কারণ । সম্প্রতি একটি অনুষ্ঠানে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে নগরপালকে কিছু সাউন্ড লিমিটর যন্ত্র তুলে দেওয়া হয় । নগরপাল সেগুলিকে থানায় থানায় পাঠিয়ে দেন । নির্দেশ দেন সেগুলিকে ট্রাক ও লরিতে বসানোর যেন প্রচার করা হয় । যে সব গাড়ি অবধি প্রচার পৌঁছবে তাদের নাম নথিভুক্ত করে রাখা হবে থানা গুলিতে । প্রচারের পরেও যদি কোন থানা যদি সাউন্ড লিমিটর না লাগায় তার বিরুদ্ধে করা ব্যবাস্থা নেওয়া হবে ।

গাড়ির শোরুম কিংবা গ্যারেজেও এই সাউন্ড লিমিটর গুলি কিনতে পাওয়া যায় । বিশেষ করে বড় গাড়িতেই বাধ্যতামূলক সাউন্ড লিমিটর লাগাতে হবে । না হলে নির্দিষ্ট ধারায় মামলা করা হবে । নগরপাল জানিয়েছেন যারা লক্ষ লক্ষ টাকার গাড়ি কিনতে পারে তাদের পক্ষে ২ থেকে ৩ হাজার টাকা খরচ করতে অসুবিধা না হওয়ার কথা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube