আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার ১

সোমবার রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার মালোপাড়া মোড় সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় সাগরপাড়া থানার পুলিশ । আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে । আজ ধৃতকে আদালতে তোলা হবে । পাশাপাশি আরও কে বা কারা জড়িত রয়েছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ ।

গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালায় পুলিশ । সন্দেহভাজন এক যুবককে দাঁড় করিয়ে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল সহ এক রাউন্ড গুলি । তারপরেই পুলিশ ওই যুবককে গ্রেফতার করে বলে জানা গিয়েছে ।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, ধৃত ব্যক্তির নাম মাহাতাব শেখ; তাঁর বাড়ি সাগরপাড়ার চর জয়পুর ঘোড়ামারা এলাকায় । মঙ্গলবার ধৃত ব্যক্তিকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় । কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ওই সন্দেহভাজন ব্যক্তি তা এখনও জানা যায়নি । তবে এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube