ঐতিহ্যবাহী কালনার ১০৮ শিব মন্দির

অম্বিকা কালনা ১০৮ শিব মন্দির, যা নব কৈলাস মন্দির নামেও পরিচিত । পূর্ব বর্ধমান এবং পশ্চিমবঙ্গের অনেক পুরনো পুণ্যস্থান। বলা বাহুল্য নিত্য প্রায় বহু লোকেরই সমাগম এই জায়গায়। শ্রাবণ মাসে পূর্নার্থীর প্রায় ভালোই ভিড় জমে। কালনার রাজবাড়ির চত্বরের কাছেই এই মন্দির অবস্থিত।

কথিত আছে রানী বিষ্ণু কুমারী ছিলেন রাজা তিলক চন্দের বিধবা স্ত্রী , স্বপ্ন দেখে তার স্বামীকে তাদের অঞ্চলে একটি শিব মন্দির বানিয়ে দেওয়ার জন্য বলেছিলেন । তারপরে মহারাজ তেজচন্দ্র বাহাদুর ১৮০৯ খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেন । কারণ বিষ্ণুপুরের রিয়াল এস্টেটের ক্ষমতা তখন তার হাতে চলে এসেছিল এবং এই ক্ষমতার জোরেই তিনি এই মন্দির নির্মাণ করেন।

লোকমুখে শোনা যায়, এক সময় বারো জন ব্রাহ্মণ পূজার দায়িত্বে ছিলেন। প্রতি ব্রাহ্মণ ন’টি করে শিব পূজা করতেন । প্রায় দু’শো বছর আগের পুরোনো এই কালনার মন্দিরের গঠনশৈলী অবাক করার মতো। পুরাণ মতে, গৌরীর পিতৃগৃহ উত্তর দিকের কৈলাসে। বিয়ের পর যেমন মেয়েদের মন পিতৃগৃহের জন্য উতলা হয়ে থাকে, তেমন এই মন্দিরগুলিতে শিবলিঙ্গের উপরে থাকা গৌরীপট্টগুলি উত্তরমুখী। এক সময় মন্দিরগুলি ভগ্নপ্রায় হয়ে উঠলেও এখন অনেক সংস্কার হয়েছে। আলো দিয়ে সাজানো হয়েছে মন্দির চত্বর।

পর্যটকদের কাছে এই তীর্থস্থান এক আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে এবং ভিতরে রংবেরংয়ের বাহারি গাছে সাজানো। এটা হলফ করে বলাই যায় এই জায়গায় গেলে সকলেরই মন প্রাণ ভরে যাবে। প্রায় সব সময়ই ভক্তের ঢল এখানে আসা যাওয়া করে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube